চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জ, ৮ এপ্রিল – চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকাল থেকে জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার একাধিক পাম্পে এই কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সদর উপজেলায় বৃহস্পতিবার জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। নতুন চালু হওয়া এই অ্যাপের নিয়ম অনুযায়ী বৈধ নম্বর প্লেট এবং লাইসেন্সধারী মোটরসাইকেল চালকদের যেকোনো ফিলিং স্টেশনে তেল কিনতে গেলে প্রথমে তাদের গাড়ির নম্বর এন্ট্রি করতে হবে। এরপর তাদের নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হবে।
একজন চালক একবার কোনো পাম্প থেকে তেল সংগ্রহ করলে তার গাড়ির নম্বরটি আগামী পাঁচ দিনের জন্য অ্যাপে ব্লক হয়ে যাবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি জেলার অন্য কোনো ফিলিং স্টেশন থেকেও তেল নিতে পারবেন না। পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নম্বরটি পুনরায় সক্রিয় হবে। স্থানীয় প্রশাসনের প্রত্যাশা এই অভিনব উদ্যোগের ফলে জ্বালানি তেল সংগ্রহে সাধারণ চালকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









