ব্যবসা
দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৬৮ হাজার

ঢাকা, ১০ মার্চ – দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করেছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণেই নতুন করে এই দাম সমন্বয় করা হয়েছে।
মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বিশেষ বৈঠকে সোনার দাম বাড়ানোর বিষয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এনএন/ ১০ মার্চ ২০২৬









