ব্যবসা
২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

ঢাকা, ১২ সেপ্টেম্বর- দেশের বাজারে স্বর্ণের দাম কমার ২৪ ঘণ্টার মধ্যেই আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করে। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬







