ব্যবসা

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, নতুন মূল্য নির্ধারণ করল বাজুস

স্বর্ণের দাম

ঢাকা, ৬ সেপ্টেম্বর – দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য কমার পরিপ্রেক্ষিতে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানিয়েছে যে সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা করা হয়েছে। স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

ভ্যাটসহ ২২ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা এবং ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা রাখা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকায় স্থির রয়েছে।

এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬

Back to top button