মুন্সিগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, আহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ২৮ ফেব্রুয়ারি – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দিয়েছে। এতে দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী গাংচিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ওই প্রাইভেটকারটি। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে ধীরগতি থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language