মুন্সিগঞ্জ
শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় শটগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর- মুুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার বাঘমোড়া-চিনারখোলা ছত্রভোগ পূর্ব মৌড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি জানান, অবৈধ অস্ত্রের মজুত, পরিবহন ও ব্যবহার ঠেকাতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬







