নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ, ০৭ জানুয়ারি – নওগাঁয় হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলার আবহাওয়া অফিস জানিয়েছে, এ মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ ও শ্রমজীবীরা। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে অনেক সময় দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না। এর ফলে সড়কে যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬









