ইউরোপ

স্পেনে সমুদ্র তীরের রেস্তোঁরায় ধস, নিহত ৪

মাদ্রিদ, ২৪ মে – স্পেনের পর্যটন হট স্পট বলে পরিচিত বেলেরিক দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতে একটি দ্বিতল ভবন ধসে পড়ে কমপক্ষে চারজন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দ্বীপপুঞ্জের পালমা দে ম্যালোর্কার সমুদ্র সৈকতে একটি দ্বিতল ভবন ধসে এই হতাহতের ঘটনা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর: রয়টার্স

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ স্পেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ভবন ধসের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান অগ্নিনির্বাপক ও পুলিশ বাহিনী। পাশাপাশি, কিছু মনোবিজ্ঞানীকেও ডাকা হয়েছে বলে জানায় জরুরি পরিষেবা।

স্পেনের গণমাধ্যম জানিয়েছে, যে ভবনটি ধসে পড়েছে সেটি ছিল একটি রেস্টুরেন্ট।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৪ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language