জাতীয়
সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনার ওএসডি

ঢাকা, ২০ এপ্রিল – সিলেট ও বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে গত রবিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে পদগুলোতে এখনো নতুন কোনো বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়নি।
রবিবারের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী এবং বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে গ্রেড ১ পদে পদোন্নতি দেওয়ার পর তাদেরকে ওএসডি করা হয়েছে।
প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।
এনএন/ ২০ এপ্রিল ২০২৬









