জাতীয়
বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেনকে ডিবিতে বদলি, নতুন ওসি কামরুল হাসান

ঢাকা, ২০ এপ্রিল – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানার বর্তমান ওসি মোবারক হোসেনকে সরিয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
একই আদেশে ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। কামরুল হাসান তালুকদার বর্তমানে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ২০ এপ্রিল ২০২৬









