চট্টগ্রাম

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ট্রাফিক সদস্যের

চট্টগ্রাম, ১২ জুলাই – চট্টগ্রামের ষোলশহরে বাসচাপায় নুরুল করিম (৪৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে নগরের ষোলশহর দুই নম্বর গেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল করিম ট্রাফিক পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। নুরুল করিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) জয়নুল আবেদীন বলেন, ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন নুরুল করিম। এ সময় মুরাদপুর থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language