চট্টগ্রাম বন্দরে বিপুল জ্বালানি তেল নিয়ে একাধিক জাহাজের আগমন

চট্টগ্রাম, ২৫ এপ্রিল – চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী একাধিক জাহাজ ভিড়েছে। এসব জাহাজে ডিজেল ও জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানি রয়েছে। বর্তমানে কোনো জাহাজে খালাস কার্যক্রম চলছে এবং কোনোটি বহির্নোঙরে অবস্থান করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬৬৭ টন জেট ফুয়েল নিয়ে চীনা পতাকাবাহী শিং তং ৭৯৯ জাহাজটি শুক্রবার বিকেলে বহির্নোঙরে পৌঁছেছে।
দৈনিক আড়াই হাজার টন চাহিদা অনুযায়ী এই পরিমাণ জ্বালানি দিয়ে প্রায় ১৪ দিন চলা সম্ভব হবে। এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে আরেকটি ট্যাংকার বন্দরে এসেছিল। বিপিসি চেয়ারম্যানের মতে, বর্তমানে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই
স্থানীয় শিপিং এজেন্ট জানায়, বড় জাহাজগুলো জেটিতে ভিড়তে না পারায় কুতুবদিয়া ও বহির্নোঙরে লাইটারিং প্রক্রিয়ায় তেল খালাস করা হচ্ছে। পাশাপাশি তাইওয়ান ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে অবস্থান করছে। এছাড়া সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ বাংলাদেশের পথে রয়েছে।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









