জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৯ এপ্রিল – ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং।

দুই দেশের প্রতিনিধিরা অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ইতিবাচক মতবিনিময় করেন।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language