চট্টগ্রাম
চট্টগ্রামের মাঝিরঘাটে রেলের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম, ২৮ এপ্রিল – চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় রেলওয়ের কয়েকটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বারিক বিল্ডিং সংলগ্ন এসআরবি স্টেশনে রাখা রেলওয়ের পরিত্যক্ত বা পুরাতন বগিগুলোতে হঠাৎ আগুন লেগে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নির্বাপণে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এস এম/ ২৮ এপ্রিল ২০২৬









