টলিউড

নিজের শেষ ইচ্ছার কথা জানালেন স্বস্তিকা মুখার্জি

অভিনয় ক্যারিয়ারে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পরবর্তী প্রজেক্ট ‘মোহ মায়া’-তে দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।

এদিকে, সোমবার (৩০ নভেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে আনুষ্ঠানিকভাবে ভক্তদের বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি লেখেন, আরো এক নারী, তার কাহিনি, তার জীবন আর আমি। হইচইয়ে আমার পরবর্তী কাজ মোহ মায়া।

আরও পড়ুন : দাউদের কথিক ‘প্রেমিকা’থেকে এবার বিলাওয়ালের প্রেমে পাকিস্তানি অভিনেত্রী!

পাশাপাশি এসভিএফ-এর কর্তা মহেন্দ্র সোনিকে ট্যাগ করে মৃত্যুর পরবর্তী ইচ্ছার কথা জানিয়ে স্বস্তিকা লেখেন, আর কিছু হোক না হোক আমি মরে গেলে তোমরা আমার রেট্রোস্পেকটিভটা করে দিও। প্রচুর বৈচিত্র্য! অন্য কারো এতটা হবে না মনে হয়।

এন এ/ ০১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language