জাতীয়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মধ্যরাতের মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ৩১ জুলাই – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ শুক্রবার দিবাগত রাত একটার মধ্যে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বাভাস অনুযায়ী এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সন্ধ্যা ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামীকাল শনিবার ভোর ৫টা ২৮ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্ত হবে। উল্লেখ্য যে আজ সন্ধ্যা সাতটার আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এনএন/ ৩১ জুলাই ২০২৬


Back to top button