দক্ষিণ আমেরিকা

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

ব্রাসিলিয়া, ০২ জানুয়ারি – সদ্যবিদায়ী প্রেসিডেন্ট বলসোনারো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। শপথ নিয়েছেন নতুন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। এই নিয়ে তিনি তৃতীয়বার দেশটির রাষ্ট্রপ্রধান হলেন।

প্রবীণ বামপন্থী নেতা লুলা গত অক্টোবরের নির্বাচনে বলসোনারোকে পরাজিত করেছেন। এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন লুলা।

তার শপথগ্রহণ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো রাজধানীতে। আশঙ্কা করা হচ্ছিলো, বলসোনারোর সমর্থকরা হাঙ্গামা করতে পারে।

লুলার শপথগ্রহণ উপলক্ষে ওয়ার্কার্স পার্টির হাজার হাজার কর্মী লাল পোশাকে সজ্জিত হয়ে রাস্তায় নেমে আসে। তাদের আনন্দ উল্লাসে পাল্টে যায় রাজধানীর চেহারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language