জাতীয়
গণসমাবেশে বিএনপির ৭ এমপির পদত্যাগ ঘোষণা

ঢাকা, ১০ ডিসেম্বর – বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির ৭ জন সংসদ সদস্য (এমপি) একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।
পদত্যাগ করা ৭ এমপি হলেন: বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।
পদত্যাগের বিষয়ে রুমিন ফারহানা বলেন, স্বাক্ষরিত পদত্যাগপত্রের কপি ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদে পাঠানো হবে।
সূত্র: সময় টিভি
আইএ/ ১০ ডিসেম্বর ২০২২









