জাতীয়

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২ জুলাই – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত এই গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজীর লেখনীতে এই গ্রন্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, বলিষ্ঠ নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদানের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language