জাতীয়
জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, প্রধান অতিথি তারেক রহমান

ঢাকা, ২ জুলাই – আগামী শনিবার ৪ জুলাই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ এই স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত থাকবেন।
মূলত শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের স্মৃতি অম্লান রাখতেই এই সভার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এস এম/ ২ জুলাই ২০২৬









