জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু

ঢাকা, ২ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে যে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন।
মন্ত্রিসভার এই নিয়মিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্থাপিত নীতিগত সিদ্ধান্ত, খসড়া আইন এবং প্রশাসনিক বিষয়ের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট নানা প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।
এস এম/ ২ জুলাই ২০২৬









