সম্পাদকের পাতা

মিশিগানের ওয়ারেন শহরে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের যুবক মাহবুব

নজরুল মিন্টো

সন্তানকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছিলেন বাবা-মা। নতুন দেশে ছেলেরা নিজেদের জীবন গড়ে তুলবে, এমন প্রত্যাশা নিয়েই শুরু হয়েছিল তাঁদের প্রবাসজীবন। বারো বছর পর সেই পরিবারের এক সন্তান মাহবুবের জীবন থেমে গেল মিশিগানের একটি সড়কে। মাত্র ৩০ বছর বয়সে তাঁর এই চলে যাওয়ায় বাবা-মায়ের জন্য রয়ে গেল এমন এক শূন্যতা, যা কোনো সান্ত্বনার কথায় পূরণ হওয়ার নয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে শুক্রবার, ৯ অক্টোবর দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশি তরুণ মাহবুব। শহরের টুয়েলভ মাইল রোড ও হুভার রোডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহবুব সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৪ সালে বাবা আলমুল হুদা চৌধুরী আলী, মা শামছিয়া খানম চৌধুরী এবং বড় দুই ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কৈশোরের পরিচিত জনপদ ছেড়ে আসা সেই তরুণের জীবনের পরবর্তী বারোটি বছর কেটেছে প্রবাসে। পরিবারের সঙ্গে শুরু করা তাঁর সেই পথচলা শেষ হলো অকালমৃত্যুতে।

এনএন/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language