সিলেট
সাম্যবাদী দলের নেতা কমরেড ধীরেন সিংহ আর নেই
সিলেট, ০৭ ডিসেম্বর – সাম্যবাদী দল কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা সম্পাদক ধীরেন সিংহ আর নেই ।
মঙ্গলবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওমেন্স মেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
তিনি সিলেট নগরীর মণিপুরী রাজবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: সিলেটভিউ২৪
আইএ/ ০৭ ডিসেম্বর ২০২২









