দক্ষিণ এশিয়া

জঙ্গিদের মদদদাতার নাম জাতিসংঘকে জানাবে পাকিস্তান

ইসলামাবাদ, ১৬ নভেম্বর- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, জঙ্গিদের কারা মদদ দেয় এটি বিশ্ববাসীর জানা উচিত।

পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে ভারতের জড়িত থাকার প্রমাণ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে দেয়া হবে বলে জানান তিনি। খবর আলজাজিরা ও আনাদোলুর।

পাকিস্তানে সহিংস গোষ্ঠীগুলোকে ভারতের মদদ দেয়ার অভিযোগ পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন থেকেই করে আসছেন। ভারতও বরাবরই এমন অভিযোগ নাকচ করে আসছে।

ইসলামাবাদে শনিবার এক সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ মদদের প্রমাণ দেয়ার কথা বলে ভারতের বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট অভিযোগ তুললেন।

আরও পড়ুন:  এটা সেই সময় যখন পাকিস্তানিরা বাংলাদেশিদের অত্যাচার করছিল : মোদি

সংবাদ সম্মেলনে পাক সামরিক বাহিনীর মুখপাত্রের পাশাপাশি কুরেশি বলেন, আমরা এখন পাকিস্তানে সন্ত্রাসবাদে ভারতের প্রত্যক্ষ রাষ্ট্রীয় মদদের অকাট্য প্রমাণ বিশ্বের দরবারে উপস্থাপন করতে চলেছি। যে মদদের কারণে নিরীহ পাকিস্তানিদের জীবন গেছে।

তিনি বলেন, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাকে একগাদা প্রমাণ দেয়া হবে। পাকিস্তানে জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগ ভারত কেবল অস্বীকারই করে আসছে না, বরং উল্টো ইসলামাবাদকেই ভারতে জঙ্গি হামলা এবং ভারতশাসিত কাশ্মীরে জঙ্গি হানায় মদদ দেয়ার জন্য অভিযোগ করে আসছে।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/১৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language