দক্ষিণ এশিয়া

কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটের মৃত্যু

দিল্লি, ২৭ আগস্ট – ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি দুই ইঞ্জিনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরবর্তী একটি খোলা মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবা সংস্থার কর্মী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনাটি ঘটে। তবে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এই ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি প্রদানের প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী। ঘটনাটি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language