বলিউড

‘আইফা’য় সেরা ভিকি ও কৃতি

মুম্বাই, ০৬ জুন – ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের এবারের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। ৪ জুন অনুষ্ঠিত এ আসরে ঘোষিত হলো সেরার তালিকাও। এ বছর সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘শেরশাহ’।

সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল (সিনেমা ‘সর্দার উধম’) ও কৃতি শ্যানন (সিনেমা ‘মিমি’)।

এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে এবার পুরস্কার পেয়েছেন-সেরা পরিচালক বিষ্ণু বর্ধন (শেরশাহ), সেরা গল্প (অরিজিনাল) ‘লুডো’, সেরা গল্প (অ্যাডপ্টেড) ‘এইটি থ্রি’, সেরা সহঅভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (লুডো), সেরা সহঅভিনেত্রী সাই তামহাঙ্কর (মিমি), নেপথ্য গায়ক জুবিন নওটিয়াল (রাতা লম্বিয়া), নেপথ্য গায়িকা আজিজ কৌর (রাতা লম্বিয়া), সেরা লিরিক্স কৌসর মুনির (লেহরে দো), সঙ্গীত পরিচালক এ আর রহমান (আতরঙ্গি রে) ও তনিষ্ক বাগচী, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মন্ত্রোস, বি প্রাক, জানি (শেরশাহ), সেরা নবাগত অভিনেতা অহন শেঠি (তড়প), সেরা নবাগত অভিনেত্রী শর্বরী ওয়াঘ (বান্টি অউর বাবলি-২)।

এম এস, ০৬ জুন


Back to top button
🌐 Read in Your Language