জাতীয়

ঢাকা মহানগর পুলিশে ৫ এডিসি ও ২ এসির রদবদল

ঢাকা, ৫ জুন – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন পর্যায়ে সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এবং দুইজন সহকারী পুলিশ কমিশনার (এসি) রয়েছেন। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

আদেশে জানানো হয়, এডিসি এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে এবং এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে ধানমন্ডি জোনে স্থলাভিষিক্ত করা হয়েছে।

এছাড়া এডিসি মো. রাজীবকে সোয়াটের দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language