জাতীয়

দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর আব্দুস সালামকে প্রত্যাহার

ঢাকা, ৫ জুন – সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সিলর মো. আব্দুস সালামকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দর্শিয়ে গত ৩ জুন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. লিটন আলী স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয় যে প্রশাসনিক প্রয়োজনে কাউন্সিলর মো. আব্দুস সালামকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

নির্দেশনায় তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে আগামী ২০২৬ সালের ১০ জুনের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে ঠিক কী সুনির্দিষ্ট কারণে তাকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language