জাতীয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ

ঢাকা, ১২ আগস্ট – দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, সন্ধ্যা ৭টার পর থেকে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে হবে এবং যেকোনো ধরনের আলোকসজ্জা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। ১২ আগস্ট থেকে সারা দেশে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন সময়সূচী অনুযায়ী, শপিংমল ও দোকানগুলো সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই আদেশ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে বলে জানানো হয়েছে।

তবে জনস্বার্থে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, ওষুধের দোকান ও খাবারের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএন/ ১২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language