ঢালিউড

ড্রাইভিং সিটে শাকিব-অপুর পুত্র, ছবি ভাইরাল

ঢাকা, ২০ মার্চ – দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান ও ঢালিউড ‘কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বাবা-মার মতো জয়ও সেলিব্রিটি বনে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করা মাত্রই লাখ লাখ লাইক-কমেন্ট শেয়ার হয়।

রোববার (২০ মার্চ) দুপুরে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুক আইডিতে ছেলে জয়ের কয়েটা ছবি পোস্ট করে লিখেছেন—‘কক্সবাজার।’ ছবিগুলোতে দেখা যায়, আব্রাম খান জয় গাড়ির ড্রাইভিং সিটে বসা। এমন ভঙ্গিমায় বসে আছে যেন গাড়ি ড্রাইভ করছে সে। বরাবরের মতো এসব ছবিও এখন অন্তর্জালে ভাইরাল। সবাই অভিনন্দন ও শুভকামনা জানাছে জয়কে।

অপু বিশ্বাস জয়কে নিয়ে কক্সবাজারে অবস্থান করছেন। সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন তিনি। পাশাপাশি জয়কে সঙ্গে নিয়ে অবকাশ যাপন করছেন বলে জানান অপু বিশ্বাস।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়। এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে গোপনে বিয়ে করেন শাকিব-অপু। প্রায় ১০ বছর পর, সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস।

এন এইচ, ২০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language