দক্ষিণ এশিয়া
ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদি

নয়াদিল্লী, ২৪ ফেব্রুয়ারি – ইউক্রেন সংকট নিয়ে আজ বৃহস্পতিবার রাতে (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন সূত্র এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
আজ সকালে পুতিন ইউক্রেনে আগ্রাসনের ঘোষণা দেন । এরপর ইউক্রেনের পক্ষ থেকে ভারতকে এ নিয়ে আওয়াজ তোলার আহ্বান জানায় ইউক্রেন।
কয়েক মাস ধরে উত্তেজনার পর বৃহস্পতিবার সকালে রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করে। এর আগে পুতিন দাবি করেন, ইউক্রেন পশ্চিমাদের পুতুল এবং এটি কখনোই প্রকৃত রাষ্ট্র ছিল না।
এদিকে সন্ধ্যার দিক রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রনের ৭০টির বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে ১১টি বিমানঘাঁটি।
সূত্র : ইত্তেফাক
এম এস, ২৪ ফেব্রুয়ারি









