ঢালিউড

শিল্পী সমিতির নির্বাচন করবেন না পরীমনি

ঢাকা, ১৫ জানুয়ারি – চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন না বলে জানিয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। শনিবার দুপুরে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘চিকিৎসক আমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। যেহেতু নির্বাচন করতে গেলে মিনিমাম সময় দেওয়া লাগে। আমি সেই সময়টাও দিতে পারছি না এই মূহুর্তে। তাই ভেবে দেখলাম নির্বাচন না করাটাই আমার জন্য উত্তম। এছাড়াও নির্বাচনের আগেই আমার ট্রিটমেন্টের জন্য ভারতে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজও চায়না আমি এই অবস্থায় নির্বাচনে অংশ নেই। তাই সবমিলিয়ে আমি নিজের ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আর নায়ক সাইমনের সঙ্গে এই বিষয়ে গতকাল রাতে আমার কথা হয়েছে। আমি তাদেরকে জানিয়েছি আমার শারীরিক অবস্থার কথা।’

তবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা হারুন বলেছেন, ‘এখন আর প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমণি চাইলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে।’

এর আগে মঙ্গলবার রাতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হিসেবে সই করেন পরীমণি।

এম ইউ/১৫ জানুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language