সংগীত

আবারো শানুর গান (ভিডিও)

ঢাকা, ০১ জানুয়ারি – মডেল ও অভিনেত্রী হিসেবেই পরিচিত শানারেই দেবী শানু। তবে গত বছরের শেষ ভাগে গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। তার রচিত প্রথম গানটির শিরোনাম ছিল ‘শুন্য হৃদয়’। যেটিতে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছিলেন হৃদয় খান।

প্রথম গানটির সফলতার পর আবারো নতুন আরেকটি গান লিখেছেন শানু। ‘ভালোবাসা কি’ শিরোনামের এই গানটিরও যথারীতি সুর, সংগীত করার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। ৩১ ডিসেম্বর গানটি হৃদয় খানের ইউটিউব চ্যানেল ‘এইচকে’তে প্রকাশ হয়েছে।

এ গান প্রসঙ্গে শানু বলেন, পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে গান দুটি লিখেছি। তবে প্রথম গানটি প্রকাশ হওয়ার পর কিছুটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে, আমার লেখা গান শ্রোতারা শুনেন। সেই ভরসায় দ্বিতীয় গানটিও লিখেছি। আশা করি এটিও শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ এদিকে অভিনয়ের পাশাপাশি গল্প উপন্যাস লেখাতেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এন এইচ, ০১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language