ঢালিউড

পাঁচ বছর পর স্বীকৃতি পেলেন রুমাই নোভিয়া

ঢাকা, ২৭ নভেম্বর – মডেল হিসেবে মিডিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন রুমাই নোভিয়া। যদিও তিনি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘কিছু আশা ভালোবাসা’ নামের সিনেমায় আইটেম গানে অভিনয় করে ব্যাপক আলোচিত হন।

এই মডেল অভিনেত্রী এরপর সায়মন তারেকের পরিচালনায় ‘ক্রাইম রোড’ নামের একটি সিনেমাতেও নায়িকা হিসেবেই অভিনয় করেন। সেটি মুক্তিও পায়। এরপরই ২০১৫ সালের দিকে রুবেল আনুশের পরিচালনায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি সিনেমায় নায়িকা চরিত্রেই অভিনয় করেন রুমাই নোভিয়া।

কিন্তু এটির নির্মাণের কিছুদিন পর প্রবাসী হন এই অভিনেত্রী। তিনি ভারতের সিকিমে গিয়ে বসবাস শুরু করেন।

এদিকে ২৫ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে নোভিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, পরিচালক সিনেমাটি মুক্তির আগের প্রচারণায় আমার উপস্থিতির বিষয়টি গোপন রেখেছিলেন। কেন তিনি এমন করেছেন তা আমার জানা নাই। হয়ত আমি দেশে থাকছি না তাই আমার গুরুত্ব হারিয়ে ফেরেছিলেন তিনি। তবে এটির মুক্তির পর থেকে আমার অভিনয়ের বিষয়টি সবাইকে জানাচ্ছেন; যাতে একজন অভিনয় শিল্পী হিসেবে খুবই অপমানিত বোধ করেছি। যাই হোক- সিনেমাটি সবাই দেখুক, এটাই আমার প্রত্যাশা। এদিকে এই অভিনেত্রী সিকিমের গ্যাংটকে অবস্থান করে সেখানে পর্যটন সেক্টরে কাজ করছেন। সহসাই দেশে ফেরার পরিকল্পনা নেই তার।

এন এইচ, ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language