সিলেট

দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিলেট, ২৯ অক্টোবর- সিলেটের জকিগঞ্জ গঙ্গারজল এলাকা থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- জকিগঞ্জের গঙ্গারজল গ্রামের মায়ামিয়া চৌধুরীর ছেলে খলিলুর রহমান (৪১) ও একই গ্রামের মৃত আব্দুল জলিল মাখন মিয়ার ছেলে দেলোয়ার আহমদ (৩৬)।

আরও পড়ুন: রায়হান হত্যা মামলায় আরেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

এরআগে, বুধবার (২৮ অক্টোবর) রাতে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত এসপি বসু দত্ত চাকমা এই অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করে র‌্যাব। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language