ঢালিউড

‘হাবিবি’র জন্য সাড়া পাচ্ছেন ফারিয়া

ঢাকা, ১৭ নভেম্বর – নায়িকার পাশাপাশি নুসরাত ফারিয়া একজন গায়িকাও বটে। দেশজুড়ে তার যেমন অভিনয়ের ভক্ত রয়েছে ঠিক তেমনি তহার গানেরও ভক্ত রয়েছে অনেক। গান ভক্ত শ্রোতা দর্শকের কথা বিবেচনা করেই সম্প্রতি প্রকাশিত হলো তার নতুন গান ‘হাবিবি’। গানটি লিখেছেন নূর নবী এবং সুর সঙ্গীত করেছেন আদিব কবির। গানটির মিউজিকজ ভিডিও দেশের বাইরে ভারতে নির্মাণ করেছেন বাবা যাদব।

এরইমধ্যে গানটি এসভিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গানটির জন্য দারুণ সাড়া পাচ্ছেন। নুসরাত ফারিয়া বলেন, ‘গানটির জন্য আরো অনেক বেশি সাড়া পেতাম এরইমধ্যে। হয়তো ভিউয়ার্স এখন যা আছে তার চেয়েও অনেক বেশি থাকতো। কিন্তু টেকনিক্যাল কারণে গানটি আপলোডের শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিলো। এখন আবার সেই সমস্যা নেই। তাই গানের ভিউ বাড়ছে। এই সময়ে ভিউ নি:সন্দেহে একটি ফ্যাক্ট। তবে আমি এটা বিশ্বাস করি গান ভালো হলে এবং মিউজিক ভিডিও নান্দনিক হলে শ্রোতা দর্শক তা উপভোগ করবেন। হাবিবি’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। প্রতিদিনই দর্শক তা উপভোগ করছেন, আমিও দারুন সাড়া পাচ্ছি। আশা করছি দিন যতো যাবে এর ভিউ আরো অনেক অনেক বাড়বে।’

এদিকে ফারিয়া জানান, চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দুবাই যাচ্ছেন একটি শো’তে অংশ নিতে। ঈগলস’র পরিচালনায় দুবাইতে পারফর্ম করবেন তিনি। ফিরে এসে আগামী ৬ ডিসেম্বর থেকে তিনি ঢাকাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণ চলতি শ্যাম বানেগাল পরিচালিত ‘বায়োপিক’র শুটিং-এ অংশ নিবেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’,‘ অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’। কলকাতাতে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভয়’ সিনেমাটি। নুসরাত ফারিয়া ‘যদি কিন্তু তবুও’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন। তার প্রথম মৌলিক গান ছিলো ‘পটাকা’। দ্বিতীয় গান ছিলো ‘আমি থাকতে চাই’।

এম এস, ১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language