চট্টগ্রাম

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি; ১৩ নাবিক ফিরলেন সাঁতরে

চট্টগ্রাম, ৭ অক্টোবর – চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে ‘এমভি টিটু-৭’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘টিটু সেভেন নামের একটি লাইটার জাহাজের তলা ফেটে ডুবে গেছে। এটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন একটি জাহাজ। তারা এক সপ্তাহের মধ্যে জাহাজটি উদ্ধার করবে। তবে লাইটার জাহাজে থাকা ১৩ নাবিক সাঁতার কেটে নিরাপদে উপকূলে আসতে পেরেছেন। তারা সকলে সুস্থ আছেন।’

জানা গেছে, বন্দরের বহির্নোঙরে থাকা বড় একটি জাহাজ থেকে ইস্পাতশিল্পের কাঁচামাল নিয়ে লাইটার জাহাজটি বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিল। হঠাৎ জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা ১৩ নাবিক-শ্রমিক আরেকটি বোটের সহায়তায় তীরে উঠে আসে।

চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রউফ বলেন, বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজডুবির খবর পেয়েছি। তবে জাহাজে থাকা কেউ আমাদের সহায়তা চাননি। তারা নিজেরাই অন্য বোটের সহায়তায় তীরে এসেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ অক্টোবর ২০২১


Back to top button
🌐 Read in Your Language