চট্টগ্রাম

সিডিএর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম, ১২ জুন – চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। গত ১১ জুন বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত হিসেবে তাকে অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

সিডিএর চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমি সবার কাছে দোয়া চাই। দল আমাকে মূল্যায়িত করেছে এবং আমি চট্টগ্রামের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের পৈতৃক নিবাস চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রজীবনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি ও নির্বাচিত জিএস ছিলেন।

এছাড়া ১৯৮৬ সালে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করেন। গত সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এস এম/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language