উত্তর আমেরিকা
মার্কিন বিচারপতি হিসেবে শপথ গ্রহন করলেন অ্যামি কোনি

ওয়াশিংটন, ২৭ অক্টোবর- মার্কিন নির্বাচনের সপ্তাহখানেক আগে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারক অ্যামি কোনি ব্যারেট। সোমবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন অ্যামি কোনি ।
অ্যামি কোনি ব্যারেটের নিয়োগের মাধ্যমে বর্তমানে মার্কিন সুপ্রিম কোর্টে বিচারক প্যানেলে রক্ষণশীলরা ৬-৩ এ এগিয়ে গেল। ৪৮ বছর বয়সী অ্যামি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প কতৃক নিয়োগ পাওয়া ততৃীয় বিচারক।
আরও পড়ুন: এবার ফরাসী পণ্য বর্জনের ডাক দিলেন এরদোগান
এর আগে ২০১৭ ও ২০১৮ সালে দুইবার বিচারক নিয়োগ দেন ট্রাম্প।
সূত্রঃ কালের কন্ঠ
আডি/ ২৭ অক্টোবর









