আইন-আদালত
মাদক মামলায় জামিন হয়নি পিয়াসার

ঢাকা, ৩০ আগস্ট – রাজধানীর গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার জামিন আবেদন নাকচ করেছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ১ অগাস্ট রাতে ঢাকার বারিধারার বাসা থেকে পিয়াসাকে এবং মোহাম্মদপুর থেকে আরেক মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করা হয়।
তখন গোয়েন্দা পুলিশ বলেছিল, পিয়াসা ও মৌ বাড়িতে ‘পার্টি’ করে বিভিন্নজনকে আমন্ত্রণ জানাতেন, সেই ছবি তুলে রেখে পরে তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেন।
পিয়াসাকে গ্রেপ্তারের পর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় তার বিরুদ্ধে ৩টি মাদকের মামলা হয়। ওই সব মামলায় তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদও করেছিল সিআইডি। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ আগস্ট









