বরিশাল

র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল, ১০ জুন- বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার পৃথক অভিযানে বরিশাল মহানগরী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হাবিবুর রহমান (৪০) ও মো. হুমায়ুন শরীফ (২২)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে অভিযান পরিচালনা করে র‌্যাব। একপর্যায়ে বিকাল সোয়া ৫টার দিকে ১২নং ওয়ার্ডের আমবাগান খ্রিস্টানপাড়া সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানকে।

পরবর্তীতে তার দেহে তল্লাশি চালিয়ে ৫০৬ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ১৩১০ টাকা উদ্ধার করা হয়েছে। অপর এক অভিযানে রাতে সাড়ে ৮টার দিকে বাঘিয়া এলাকা থেকে ৪২৫ গ্রাম গাঁজাসহ হুমায়ুন শরীফকে গ্রেফতার করেন র‌্যাবের সদস্যরা। তার কাছ থেকে নগদ ৫৫২ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি মো. আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল কোতোয়ালি এবং এয়ারপোর্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেছেন।

তথ্যসূত্র: যুগান্তর
এস সি/১০ জুন


Back to top button
🌐 Read in Your Language