চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আরও ১৪২ জন করোনায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জ, ০৬ জুন – চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় তিন জায়গায় ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে করে ওই ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬৮ শতাংশে। একদিন আগে জেলাটিতে শনাক্তের হার ছিল ৫৫ দশমিক ১৫ শতাংশ।

রোববার (৬ মে) ভোরে প্রেসনোটে এ সব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় আরটিপিসিআর ল্যাবে ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা পজেটিভ হয়। যা শতাংশের বিবেচনায় ৬০ দশমিক ৭১ শতাংশ। এদিকে জেলায় র‌্যাপিড এন্টিজেনে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ হয়। এ টেস্টে শনাক্তের হার ১৯ দশমিক ৭৬ শতাংশ। জেন এক্সপার্টে ৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গেছে। যা শতাংশের বিবেচনায় ৪২ দশমিক ৮৫ শতাংশ।

সিভিল সার্জন আরও জানান, সদর উপজেলায় ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জন, শিবগঞ্জ উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, গোমস্তাপুর উপজেলায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন ও নাচোল উপজেলায় ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজিটিভি হয়। অন্যদিকে ভোলাহাট উপজেলায় ৫ জনের নমুনা নিয়ে পরীক্ষা করলে কেউ শনাক্ত হয়নি। এ দিনে মোট ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪৮৯ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৪৬৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

জেলার ৩০ শয্যার করোনার ইউনিটটি ২০ শয্যা বৃদ্ধি করে মোট ৫০টি শয্যা করা হয়েছে। এই করোনা ইউনিটে বর্তমানে ৪৭ জন চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ডেডিকেটেড ইউনিটের তথ্য প্রদান কর্মকর্তা ডা. আহনাফ শাহরিয়ার।

জেলায় করোনা শনাক্তের হার কমানোর লক্ষ্যে গত ২৫ মে (মঙ্গলবার) থেকে জেলায় ৭ দিনের লকডাউন দেয়া হয়। প্রথম দফায় লকডাউন শেষ হওয়ার পর সংক্রমণ রোধে ফের দ্বিতীয় দফায় লকডাউন দেয় জেলা প্রশাসন। ৭ জুন (মঙ্গলবার) পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৬ জুন


Back to top button