দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে বিয়ের আসরে পড়লো মর্টার শেল, নিহত ৬

কাবুল, ৩০মে – আফগানিস্তানের একটি বিয়ের আসরে মর্টাল শেল হামলা হয়েছে। এতে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতও হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (৩০ মে) এ ঘটনা ঘটেছে বলে এব প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ ঘটনায় তালেবান এবং সরকারি বাহিনী পরস্পরকে দোষারোপ করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাপিসা প্রদেশের তাগাব জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছাকাছিই আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছিল।

প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র শায়েক শোরেশ এ ঘটনার জন্য তালেবানদের দোষারোপ করেছেন। ছয় নিহতের সঙ্গে আহত হয়েছেন আরো চারজন।

তবে কাবুলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছে।

বিষয়টি নিয়ে এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, এই মর্টার তারা ফায়ার করেননি। সরকারি বাহিনী এটি ফায়ার করেছিল। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর চলে যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে।

সূত্র: আরটিভি
এম ইউ/৩০মে ২০২১


Back to top button
🌐 Read in Your Language