ক্রিকেট

প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব

ঢাকা, ২৯ মে – ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান- এ কথা সবারই জানা। এবার জানা গেল, দলটির অধিনায়কও হয়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান।

এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মোহামেডান কর্তৃপক্ষ। শনিবার রাজধানীর এক হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে এবারের লিগে মোহামেডানের জার্সি উন্মোচন করা হবে। সেই সঙ্গে সাকিবের অধিনায়কতত্বের বিষয়টিও ঘোষণা দেওয়া হবে।

দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও অলরাউন্ডার শুভগত হোম এবং ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। আর মোহামেডানের পরিচিত মুখ নাদিফ চৌধুরী, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান লিমন এবং আব্দুল মজিদরা তো আছেনই । দলটির ভারপ্রাপ্ত কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা মেহরাব হোসেন অপি।

সূত্র : নতুন সময়
এন এইচ, ২৯ মে

Back to top button
🌐 Read in Your Language