ক্রিকেট

ঢাকা টেস্টে জয়ের পর দ্বিতীয় ম্যাচ খেলতে সিলেটে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ

সিলেট,০২ নভেম্বর-ঢাকায় সিরিজের প্রথম টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে সিলেটে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সোমবার বিকাল ৩টার দিকে দলটিকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে জিততে তাদের চার দিনও লাগেনি। সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সোমবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যায় সফরকারী দল।

আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে, ঢাকার সাফল্য ধরে রেখে দেশের বাইরে আরও একটি টেস্ট জয়ের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language