নরসিংদী
শিবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নরসিংদী, ১২ মে – নরসিংদী শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (১২ মে) দুপুর পৌনে ২টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের পরিচয় জানা যায়নি।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : আরটিভি
এন এইচ, ১২ মে








