জাতীয়

মামুনুলকে বাঁচাতে বোনের চেষ্টা (ভিডিও সংযুক্ত)

ঢাকা, ০৪ এপ্রিল – হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর মহাসচিব মাওলানা মামুনুল হকের নারীকে নিয়ে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে উঠার ঘটনায় মামুনুলকে বাঁচাতে চেষ্টা করছেন তার বোন।

জানা গেছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছিলেন মামুনুল। প্রথম স্ত্রী চাইলেই মামুনুলের বিরুদ্ধে মামলা করতে পারেন। তাই মামুনুলকে বাঁচাতে চেষ্টা করছেন তার বোন।

টেলিফোনে মামুনুলের প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে সম্মতি আদায়ের জন্য চেষ্টা করছেন তার এই বোন। তাদের ফোনালাপের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এদিকে মামুনুল হকের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় রোববার দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দলের ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে অভিযোগটি জমা দেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ০৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language