ঢাকা

মিরপুরে ফার্নিচারের গোডাউনে আগুন

ঢাকা, ২১ মার্চ – রাজধানীর মিরপুর-১০ নম্বরের পূর্ব মনিপুরে একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

রোববার (২১ মার্চ) বিকেল ৫টায় আগুন লাগে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

আরও পড়ুন : দুই বাসের রেষারেষিতে চাপা পড়লেন পথচারী

তিনি বলেন, পূর্ব মনিপুরের একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language