মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীতে মঙ্গলবার জাহাজ চলাচল কমে ৪টিতে

হরমুজ প্রণালী

তেহরান, ১৬ সেপ্টেম্বর- হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল মঙ্গলবার আরও কমেছে। প্রাথমিক শিপিং তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মঙ্গলবার মোট চারটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের সাতটির তুলনায় তিনটি কম।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চলাচল করা চারটি জাহাজের মধ্যে দুটি প্রণালী দিয়ে বের হয়ে গেছে এবং দুটি প্রবেশ করেছে। তবে তথ্যগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরে এতে পরিবর্তন আসতে পারে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে কোনো বড় তেলবাহী জাহাজ (ভিএলসিসি) বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকার চলাচল করেনি। আবার কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করায় সেগুলোর তথ্যও হিসাবের মধ্যে আসেনি। তাই প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা চারটির চেয়ে বেশি হতে পারে।

মঙ্গলবার এই নৌপথে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে। অথচ গত ১০ দিনে প্রতিদিন গড়ে ১৮টি জাহাজ চলাচল করেছে। এর আগের দিনও জাহাজ চলাচল ছিল সাতটি।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language