ফুটবল

এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের কাছে ৪-০ গোলে হারল রোনালদোর আল নাসর

রোনালদো

লিসবন, ১৬ সেপ্টেম্বর- এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে দুঃস্বপ্নের শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছে সৌদি আরবের ক্লাবটি। রোনালদো পুরো ম্যাচে দলের শুরুর একাদশে ছিলেন এবং অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। তবে দলকে বড় হার থেকে বাঁচাতে পারেননি তিনি।

ম্যাচের ২৫তম মিনিটে আল আইনকে এগিয়ে দেন হুসাইন রাহিমি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে আরও তিনবার আল নাসরের জালে বল পাঠায় আমিরাতের ক্লাবটি

৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাহিমি। এরপর ৭২তম মিনিটে সুফিয়ান রাহিমি আল আইনের তৃতীয় গোলটি করেন। ম্যাচের শেষদিকে জর্জিওস গিয়াকুমাকিস চতুর্থ গোল করে আল নাসরের পরাজয় নিশ্চিত করেন।

আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদোর সময়ে এটিই দলটির সবচেয়ে বড় ব্যবধানের হার। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এর আগে আল নাসরের বড় পরাজয় ছিল আল হিলালের বিপক্ষে। ২০২৩ সালের ডিসেম্বরে লিগে ৩-০ এবং ২০২৪ সালের আগস্টে সৌদি সুপার কাপে ৪-১ গোলে হেরেছিল রোনালদোর দল।

তবে রোনালদোর ক্যারিয়ারে ৪-০ ব্যবধানে হার নতুন কিছু নয়। ২০২২ সালের আগস্টে ব্রেন্টফোর্ডের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-০ গোলের পরাজয়ের ম্যাচেও তিনি ছিলেন। এর আগে ২০২১ সালের অক্টোবরে লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ৫-০ এবং ২০১০ সালের নভেম্বরে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ একই ব্যবধানে হেরেছিল।

আল আইনের বিপক্ষে এই হার তাই আল নাসরের জন্য শুধু চ্যাম্পিয়নস লিগ এলিটে হতাশাজনক শুরুই নয়, রোনালদো সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর দলটির সবচেয়ে বড় পরাজয়ও।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language